Digital Marketing Agency

ওয়েবসাইট বানাতে চাচ্ছেন কিন্তু ভালো কাউকে পাচ্ছেন না?

আমাদের কাছে একবার কথা বলে দেখতে পারেন।

একবার আমাদের মেসেজ করে দেখুন, আশা করি আপনি আপনার ব্যবসা বা নিজের জন্য ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে, আপনার রিকোয়ারমেন্ট আমাদেরকে জানাবেন আমরা আপনাকে সে অনুযায়ী বাজেট সেট করে দিবো।

অথবা আপনি আপনার বাজেট সম্পর্কে আমাদের জানাতে পারেন। সে হিসেবে আমরা আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবো। 

একটি ওয়েবসাইট বানাতে কেমন খরচ হতে পারে?

খরচ নির্ভর করে আসলে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট বা কন্ডিশনের উপরে, আপনি কতগুলো পেজ ডিজাইন করবেন, কতগুলো প্রোডাক্ট আপলোড করবেন, কত বড় বড় পেজ বানাবেন, কেমন ফাংশন দরকার, অনলাইন পেমেন্ট সিস্টেম করবেন না ম্যানুয়াল পেমেন্ট সিস্টেম, কোনো সিস্টেমে বানাবেন ইত্যাদি ইত্যাদি।

একটি ছোট ওয়েবসাইটের উদাহরণ দেয়া যাকঃ

ধরুন, আপনি একটি ব্যবসা করেন চালের, এখন আপনি চাচ্ছেন আপনার ব্যবসা সম্পর্কে আপনার কাস্টমারদের জানাতে যে আপনার কাছে উন্নতমানের চাল পাওয়া যায়, এবং কেউ চাইলে ওয়েবসাইটে ঢুকে চাল অর্ডার করতে পারবে, এবং ব্যাংকে বা বিকাশে টাকা পাঠাতে পারবে, যখন অর্ডার কমপ্লিট করবে এবং টাকা আপনার এ্যাকাউন্টে আসবে তখন আপনি তার অর্ডার করা চাল সমুহ ডেলিভার করবেন।

তাহলে এই সিস্টেম বানাতে আমাদের কি কি করতে হবে?

আমরা সহজ একটি সিএমএস নিয়ে কাজ শুরু করবো। ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবো ওয়েবসাইটটি।

কি কি পেজ বানাবো?

Home এখানে আমরা পুরো ব্যবসার মডেল তুলে ধরবো। 

Product এখানে ব্যবসার প্রোডাক্ট গুলো তুলে ধরবো এবং এখান থেকেই অর্ডার করতে পারবে। 

About এখানে ব্যবসা সম্পর্কে বিস্তারিত থাকবে। 

Contact এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করার সিস্টেম থাকবে। ফোন, ইমেইল, ফর্ম থাকবে, সোশ্যাল মেডিয়া লিংক থাকবে। 

Blog এখানে ধান, চাল, খাদ্য, ইত্যাদি সম্পর্কে ব্লগ লিখতে হবে। 

Registration এখানে অর্ডার করার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। 

Login অর্ডার স্ট্যাটাস দেখার জন্য লগইন করতে পারবেন। 

এই ৭ টা পেজের জন্য আমাদের কাজ করতে হবে, ডিজাইন, ছবি, কন্টেন্ট, প্রোডাক্ট ডেস্ক্রিপশন, ভিডিও ইত্যাদি আপলোড করতে হবে।

কি কি লাগবে ওয়েবসাইট বানাতে?

ডমেইন – আপনার ব্যবসার নাম। যেমন, chaldal.com 

হোস্টিং- ওয়েবসাইটটি যেখানে রাখবো সেটাই হোস্টিং। 

দাম কেমন ডমেইন হোস্টিং এর?

কোম্পানি ভেদে দাম নির্ধারণ হয়ে থাকে ডমেইন হোস্টিং এর, তবে ১৫০০ থেকে ২০০০ টাকার ভিতরে ডট কম ডমেইন পাওয়া যাবে বাৎসরিক। 

এবং হোস্টিং এর দাম নির্ধারণ হয় সাধারনত সিস্টেমের উপর, সাইজের উপর, পারফর্মেন্সের উপর। তবে বাৎসরিক ৩০০০ টাকা দিয়ে আমরা বাংলাদেশি কোনো কোম্পানি থেকে হোস্টিং নিতে পারি। 

তার মানে এখানে ডমেইন হোস্টিং মিলিয়ে ৫ হাজার প্রতি বছর আপনার খরচ হবে। এগুলো আপনাকে প্রভাইড করতে হবে, আপনার যদি কেনার জায়গা না থাকে তাহলে আমাদের সাথে কথা বললে আমরা কিনতে সাহায্য করবো।

উপরের ওয়েবসাইটের যে উদাহরণ দিলাম সেটার খরচ কেমন?

এই ওয়েবসাইট বানাতে খরচ ধরবো আমরা ১০ হাজার টাকা। 

মানে সব মিলিয়ে ১৫ হাজার টাকা খরচ হবে। 

চাইলে একই ওয়েবসাইট বানাতে আবার খরচ বেশিও হতে পারে, যেমন একটি ওয়েবসাইট বানাতে থীম বা প্লাগিন কিনলে খরচ বেশি হয়ে যাবে। একটি থীম কিনতে লাগবে ৬ হাজার টাকা, একটি প্লাগিন কিনতে লাগবে ৫ হাজার টাকা। তো এভাবে অনেক খরচ বেড়ে যেতে পারে। 

কিন্তু আমরা কোনো কিছু না কিনে আপনাকে ফ্রীতে কিভাবে কম প্রাইসে ওয়েবসাইট বানিয়ে দিতে পারি এবং সিকিউরড করতে পারি সেটার দিকে নজর দিয়ে থাকি। 

এবং আপনার ওয়েবসাইট হবে ফুল কাস্টমাইজড, চাইলে যে কোনো কিছু চেঞ্জ করা সম্ভব হবে।

আমরা কি কি সুবিধা দিবো?

আপনাকে আপনার ওয়েবসাইট ম্যানেজমেন্ট ভিডিও আকারে বানিয়ে দেয়া হবে যাতে পরবর্তীতে আপনি নিজে চেঞ্জ করতে পারেন।

আমরা কি পরবর্তীতে সাপোর্ট দিবো?

হ্যাঁ অবশ্যই। আপনার সাথে কন্ট্রাক্ট শেষ হওয়ার পর কোনো সাপোর্ট লাগলে আমরা কাজ অনুযায়ী পেমেন্ট নিয়ে সাপোর্ট দিয়ে সাহায্য করবো।

কিভাবে অর্ডার করবো?

আপনার ওয়েবসাইট বানানোর উদ্দেশ্য আমাদের জানান, কি কি লাগবে সেটাও জানান, আমরা পরবর্তীতে জানাবো কিভাবে অর্ডার কমপ্লিট হবে।

পেমেন্ট কি শুরুতেই নিবো?

শুরুতে ৫০% দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। বাকীটা হ্যান্ডওভার করার পর।

কাজ শুরু করার জন্য কি কি দিতে হবে?

ডমেইন, হোস্টিং, ছবি, কন্টেন্ট এবং ওয়েবসাইটের বিস্তারিত রিকোয়ারমেন্ট। 

আমরা ১০ দিন সময় নিবো এমন ওয়েবসাইট বানানোর জন্য। আমাদের সময় দিয়ে সহযোগিতা করলে আমরা ভালো ওয়েবসাইট ডেলিভার করতে পারবো।

আপনি কি অল্প টাকায় ভালো হোস্টিং খুজছেন? Hostinger দিচ্ছে দারুণ সব অফার।

এক্সট্রা আরো ২০% অফার নিতে নিচের Yes! I want Offer বাটনে ক্লিক করুন।

অনুগ্রহ করে আপনার ব্রাউজারের জাভাস্ক্রিপ্ট চালু করে নিন। আপনি হয়তো ভিডিও কপি করে বিক্রি করার চেষ্টা করতে চাচ্ছেন বা কম্পিউটারে ডাউনলোড করে রাখতে চাচ্ছেন। আমরা আশা করবো আপনি এটি করবেন না। কারণ আমরা এটির জন্য অনুমতি দিচ্ছি না। আপনি কাউকে ভিডিও গুলো দিতে চাইলে তাঁকে কেনার জন্য উৎসাহ প্রদান করুন। এতে আপনিও সৎ থাকবেন আমরাও কাজ গুলোকে চালিয়ে যেতে পারবো। আন্তরিক ধন্যবাদ রইলো।
Scroll to Top